বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের জামাল উদ্দিন আর নেই

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২২ ইং
আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের জামাল উদ্দিন আর নেই
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ এর সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে হ্নদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৮) বছর। গতকাল মাগরিব নামাজের পর বকসীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, একটি কন্যাসন্তান, আত্মিয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সহকারী শিক্ষা অফিসার বৃন্দ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেফাউল ইসলাম, সাধারণ সম্পাদক আলম হোসেন, বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’