বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ৪০ বোতল ফেন্সিডিলসহ সাব্বির আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২২ ইং
দামুড়হুদায় ৪০ বোতল ফেন্সিডিলসহ সাব্বির আটক
প্রতিবেদক দামুড়হুদা: দামুড়হুদায় ভারতীয় ফেন্সিডিলসহ সাব্বির হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে দামুড়হুদার দেশ ইটভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটকৃত সাব্বির হোসেন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে এসআই রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার চিৎলা গ্রামস্থ দেশ ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের সাব্বির হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৪০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত সাব্বিরের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’