বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সাবেক প্রেসিডেন্ট এরশাদের মৃত্যুবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২২ ইং
জীবননগরে সাবেক প্রেসিডেন্ট এরশাদের মৃত্যুবার্ষিকী পালন
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকেলে জীবননগর উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির আয়োজনে এ উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট (অনারারি) মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টিরসহ সভাপতি মমিনুল ইসলাম হানেহার, সাধারণ সম্পাদক হাজী মোসাব কাক্কা, জীবননগর পৌর জাতীয় পার্টির সভাপতি আসাদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, হাসাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডিএম মতিয়ার রহমান, সহ সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহিম শিকদার, মনোহরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস শুকুর মেম্বার, সাধারণ সম্পাদক ডা. আব্দুস শুকুর, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অমিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শফিসহ উপজেলা ও পৌর  জাতীয় পার্টির  বিভিন্ন স্তরের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’