বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা জীবন্ত ক্যালেন্ডার খ্যাত তাইফকে দিলেন নতুন ল্যাপটপ

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২২ ইং
কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা জীবন্ত ক্যালেন্ডার খ্যাত তাইফকে দিলেন নতুন ল্যাপটপ
সমীকরণ প্রতিবেদন: মানসিক ভারসাম্যহীন যুবক তাইফ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। গ্রামের সবাই জীবন্ত ক্যালেন্ডার হিসেবেই চেনেন তাকে। তাইফ এক বিস্ময়কর প্রতিভার অধিকারী। যেকোনো বছরের যে কোনো তারিখ বললেওই ৩ সেকেন্ডের মধ্যেই সে বার বলে দিতে পারে। কোনো মাসের নির্ধারিত বারে কত তারিখ ছিল তাও বলে দিতে পারে সে। মজার বিষয় এসব ছাড়াও তাইফ সাধারণ জ্ঞান আর টেকনোলজির মাধ্যমে পৃথিবীর ২৩৩টি দেশের রাজধানীর নাম মুখস্থ বলতে পারেন। তাইফের পরিবারের দাবি, আশ্চর্য এসব প্রতিভার কারণেই গ্রামে তাইফকে জীবন্ত ক্যালেন্ডার বলা হয়। এবার সেই জীবন্ত ক্যালেন্ডার খ্যাত তাইফকে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে একটি নতুন ল্যাপটপ কিনে দিলেন এফবিসিসিআই’র পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)-এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সম্মানিত সদস্য, চুয়াডাঙ্গার কৃতী সন্তান বাবু দিলীপ কুমার আগরওয়ালা সিআইপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাইফের হাতে ল্যাপটপটি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা, তাইফ আহম্মেদের মা আসমা আহম্মেদসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের আশরাফ আলীর ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন তাইফ আহম্মেদকে ফ্রিল্যান্সিং কাজ করার জন্য একটি ল্যাপটপ প্রয়োজন হলে। এসময় তার মা অনেক বৃত্তবানদের পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর আবেদন করে। পরবর্তীতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কৃতি ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালা তাইফ আহম্মেদকে ল্যাপটপ প্রদান করেন। এসময় তাইফের মা ল্যাপটপ হাতে পেয়ে খুশি হয়ে দিলীপ কুমার আগারওয়াল কে তাদের গ্রামের বাড়িতে দাওয়াত করলে তিনি সকল ব্যস্ততা থাকা স্বত্বেও সেখানে ছুটে যান এবং কিছু সময় তাদের সাথে কাটান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’