বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২২ ইং
গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম রিপন (৩০) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া পাকা সড়কে আকুবপুর নামক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মুন্দা (মাঝের গ্রাম) গ্রামের নজরুল ইসলাম হকা'র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ ইছাহক আলী জানান, জাপান টোব্যাকো কোম্পানির তরিকুল ইসলাম রিপন (৩০) নামের একজন প্রতিনিধি মোটরসাইকেল যোগে খলিশাকুন্ডি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আকুব নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেলের চালক তারিকুল। সংবাদ পেয়ে তার নেতৃত্বে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। গাংনী থানা পুলিশের কুমারীডাঙ্গা ক্যাম্প ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খতিয়ে দেখে নিহতের পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত পরে জানানো হবে। সেই সাথে ঘাতক ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’