বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২২ ইং
চুয়াডাঙ্গা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভায় নিম্ন আয়ের মানুষদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় পৌরসভা চত্বরে পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়, যেকোনো পরিস্থিতে শুধু বাংলাদেশের মানুষের কথা ভাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তায় আমরা তথা বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। তিনি এদেশের প্রতিটি মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবেন। তার প্রতিটি পদক্ষেপ জনকল্যাণকর। এই ঈদেও তিনি আপনাদের কথা ভেবেছেন। আপনাদের জন্যে চাল পাঠিয়েছেন। তার নজর সবদিকে থাকে। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মুনছুর আলী মনো, আব্দুল আজিজ, মহলদার ইমরান, মাফিজুর রহমান (মাফি), মুন্সি আলাউদ্দিন আহম্মেদ, উজ্জ্বল হোসেন, সাইফুল ইসলাম, কামরুজ্জামান চাঁদ, শাহিনা আক্তার, সুলতানা আঞ্জু, শেফালী খাতুন, পৌরসভার টিকাদান সুপারভাইজার আলী হোসেন প্রমুখ। উল্লেখ্য, ঈদ উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।  


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’