বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুর কাপাশাটিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২২ ইং
হরিণাকুণ্ডুর কাপাশাটিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: হরিণাকুণ্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে অসহায় ও দুস্থদের মাঝে মাথাপিচু ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝণ্টু। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতে ৪ হাজার ৪৫৬ জনকে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আরশাফুল ইসলাম, ইউপি সদস্য কোরমান হোসেন, টুটুল, মাহাবুবু, ইমদাদুল, লিটন, সংরক্ষিত আসনের সদস্য রিক্তা, মুঞ্জুরা, চেয়ারম্যানের পিএস আশিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’