হরিণাকুণ্ডুতে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- আপলোড তারিখঃ
০৮-০৭-২০২২
ইং
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ভায়না ইউনিয়ন, জোড়াদহ ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়ন, পৌরসভা ও চাঁদপুর ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষ এই মানবিক সহায়তা পেয়ে অত্যান্ত খুশি।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদ, ২ নম্বর জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বাবু মিয়া, পৌরসভার মেয়র ফারুক হোসেন, ইউপি সচিব আসাদুজ্জামান, মোক্তার হোসেন, সৌরভ কুণ্ডুসহ সকল ইউনিয়নের সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স