বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২২ ইং
দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ
প্রতিবেদক, দামুড়হুদা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়নে অসচ্ছল ও দরিদ্র ৫ হাজার ৩১৩ জন মানুষের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ চাল বিতরণ কর্মসূচি শুরু হয়। দামুড়হুদা সদর ইউনিয়নে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, ট্যাগ অফিসার ও সদর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান নিজাম উদ্দিন, ট্যাগ অফিসার নাসির উদ্দীন, হাউলী ইউনিয়ন তওশীলদার রকিবুল ইসলাম, হাউলী ইউনিয়নপরিষদের সচিব নাঈম উদ্দীন, হাউলী ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, শাহাজামাল, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’