বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় বন্যার্তদের সহায়তায় পথ কনসার্ট অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় বন্যার্তদের সহায়তায় পথ কনসার্ট অনুষ্ঠিত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় চুয়াডাঙ্গার সচেতন সাংস্কৃতিক কর্মীবৃন্দের আয়োজনে ‘দেশ ভাসছে বন্যায় নীরব থাকা অন্যায়’ স্লোগানে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পথ কনসার্ট অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলে কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এসময় তিনি বন্যার্তদের সহায়তায় ১০ হাজার টাকা প্রদান করেন ও সকলকে সাধ্যমত সহযোগিতা করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, যুগ্ম সম্পাদক আ. সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, শরীফ রতন, মেহেদী হাসান, বিল্লাল হোসেন প্রমুখ। পথ কনসার্টে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শান্ত, আলামিন দেওয়ান, মহাসিন সাই, লিমনসহ স্থানীয়রা শিল্পীরা।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’