বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ইয়াবাসহ উথলীর আলামিন আটক

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২২ ইং
দামুড়হুদায় ইয়াবাসহ উথলীর আলামিন আটক
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ আলামিন হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয় সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলামিন (৩৫), জীবননগর উপজেলার উথলী গ্রামের আব্দুল তাইয়ানের ছেলে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানাধীন লোকনাথপুর-রঘুনাথপুরগামী পাকা রাস্তার ওপর থেকে আলামিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’