বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জেলা সাহিত্য মেলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২২ ইং
চুয়াডাঙ্গায় জেলা সাহিত্য মেলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শুরু হয়েছে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা হোটেল সাহিদ প্যালেসের কনভেনশন হলে বাংলা একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করা হয়। সাহিত্য মেলায় অংশগ্রহণ করছেন চুয়াডাঙ্গা জেলার প্রায় ১৩০ জন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, লেখক, ছাড়াকার ও গল্পকার। মেলায় রয়েছে বাংলা একাডেমির একটি বইয়ের স্টল। ফিতে কেটে জেলা সাহিত্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর বলেন, সাহিত্য সম্মেলনের মূল উদ্দেশ্য হলো পারস্পারিক মতবিনিময় করা। আপনাদের সৃষ্টিশীল চিন্তা, যার মাধ্যমে সমাজ উপকৃত হবে। আপনাদের কারো কারো লেখাই হয়ত সমাজ ভালো এবং বড় পরির্তন আনতে পারে। আপনাদের লেখনির মাধ্যমে সমাজের নানা কথা ফুটে উঠুক। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলায় শিল্পকলা একাডেমির একটি ভবন থাকলেও তার কোনো অডিটরিয়াম নেই। আমরা ১৬টি জেলায় নতুন শিল্পকলা একাডেমি করছি। তার সম্ভাব্যতা যাচাই এই জুন মাসে শেষ হয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের ওপর ভিত্তি করে ডিক্রি প্রণয়ন করবো। এটা নিশ্চিত চুয়াডাঙ্গা জেলায় একটি নতুন শিল্পকলা একাডেমি ভবন হতে যাচ্ছে। বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় জেলা সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, বাংলা একাডেমির পরিচালক ড. হাসান কবীর, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ। বেলা সাড়ে ১১টায় প্রবন্ধপাঠ ও তার ওপর আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার সাহিত্য ও সংস্কৃতি নিয়ে প্রবন্ধ পাঠ করেন গবেষক ও প্রাবন্ধিক অধ্যপক আব্দুল মোহিত। প্রবন্ধটির ওপর আলোচনা করেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন। চুয়াডাঙ্গা জেলার কবিতা ও ছড়া নিয়ে প্রবন্ধপাঠ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ। প্রবন্ধটি নিয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি নজমুল হেলাল। চুয়াডাঙ্গা জেলার কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ নিয়ে প্রবন্ধপাঠ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ। প্রবন্ধটি নিয়ে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যপক ড. আব্দুর রশিদ। পরে, বিকেলে কবি কন্ঠে কবিতা পাঠ, সাহিত্যপাঠ ও নাটক থেকে পাঠ অনুষ্ঠান হয়। আজ রোববার দিনব্যাপী লেখক কর্মশালা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সাহিত্য মেলার সমাপনি হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’