বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার গড়াইটুপি-সড়াবাড়িয়া সড়কে গণডাকাতির ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য ৯ জন থানা হেফাজতে

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২২ ইং
চুয়াডাঙ্গার গড়াইটুপি-সড়াবাড়িয়া সড়কে গণডাকাতির ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য ৯ জন থানা হেফাজতে
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি-সড়াবাড়িয়া সড়কে সন্ধ্যরাতে গণডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সন্দেহজনক ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে দর্শনা থানা পুলিশ। গত বৃহস্পতিবার ঘটনার রাতেই ঘটনাস্থলের পার্শ্ববর্তী  গহেরপুর, বাটিকাডাঙ্গা, সড়াবাড়িয়া, বিত্তিরদাড়ি, গিরিশনগরসহ কয়েকটি গ্রামের ৯ জনকে আটক করা হয়। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবির বলেন, ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ত থাকা সন্দেহে ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ততা না পেলে তাদের ছেড়ে দেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’