বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২২ ইং
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৬৬ সালের ২রা জুলাই তৎকালীন চুয়াডাঙ্গা মহকুমার ইউনিয়ন কাউন্সিল অ্যাসোসিয়েশন হলে সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অধ্যবধি এ অঞ্চলের সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। তৎকালীন কুষ্টিয়া জেলার সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক পয়গামের সংবাদদাতা আবুল খালিদের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে এ কে এম মুসাকে সভাপতি ও সাফায়েত উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। এ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন  দৈনিক অবজারভার ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী। কমিটির অন্য সদস্যরা ছিলেন- দৈনিক পাকিস্তান ও দি মর্নিং নিউজের প্রতিনিধি আতিউর রহমান, প্রফেসর আব্দুল খালিদ, পিপিআই সংবাদদাতা ওয়ালিউর রহমান মালিক টুল্লু, ও দৈনিক আজাদের জেলা প্রতিনিধি মো. মাহাতাব উদ্দিন। পরবর্তীতে কামরুল আরেফিন, আহাম্মদ আলী ও মতিয়ার রহমান সাংবাদিকতায় সংযুক্ত হন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’