জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
- আপলোড তারিখঃ
০২-০৭-২০২২
ইং
জীবননগর অফিস: জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার এ কমিটি গঠন করা হয়। কমিটিতে আবু মো. আব্দুল লতিফ অমকে সভাপতি ও ফজলুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জানা গেছে, জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল কমিটি বিলুপ্ত ঘোষণা দেন একই সাথে নতুন কমিটি গঠনের প্রস্তাব করেন। এসময় উপস্থিত সাধারণ মুসল্লিরা আবু মো. আব্দুল লতিফ অমলকে সভাপতি ও ফজলুল হককে সাধারণ সম্পাদক করে পুনরায় পূর্বের সকল সদস্যবৃন্দকে কমিটিতে বহাল রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন।
কমেন্ট বক্স