আলমডাঙ্গায় ইউএনওর সাথে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাক্ষাত
- আপলোড তারিখঃ
০২-০৭-২০২২
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। গত বৃহস্পতিবার এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিডিএমএ’র সভাপতি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মনজুরুল হক বেলু, উপজেলা শাখার সভাপতি ডা. শেখ ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. গোলাম জাকারিয়া খালিদ তপন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. পর্না বিশ্বাস, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ফাওভি তাইনুম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. নাজমুল হক, ডা. মতিয়ার রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সেলিম রেজা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শফিউদ্দিন প্রমুখ।
কমেন্ট বক্স