বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সব প্রস্তুতি সম্পন্ন, চুয়াডাঙ্গায় আজ কাঁঠাল উৎসব

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২২ ইং
সব প্রস্তুতি সম্পন্ন, চুয়াডাঙ্গায় আজ কাঁঠাল উৎসব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদের আয়োজনে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২। ইতঃমধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। এবারের আয়োজনে সহযোগিতা করছে দৈনিক সময়ের সমীকরণ। সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে কাঁঠালকথন, কাঁঠাল প্রদর্শনী, কাঁঠাল রেসিপি, কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা, কাঁঠালরঙ্গ, কাঁঠালের গান, আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। তবে মূল আকর্ষণ হিসেবে থাকবে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা। করোনাকালীন গত দুই বছর এ আয়োজনটি না হওয়ায় এবারে আরও নতুনভাবে এ অনুষ্ঠানকে সাজানো হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। জাতীয় ফল কাঁঠাল উৎসব-২০২২ এর সদস্যসচিব সাংবাদিক মেহেরাব্বিন সানভী জানান, এর আগে তিন বছর খুবই জমকালো আয়োজনে এ উৎসব করা হয়েছে। এবারের চতুর্থ বারের মতো এ আয়োজনকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে কাঁঠাল খাওয়ার এ প্রতিযোগিতা যেন দেখেও শান্তি। সত্যিই আনন্দদায়ক উৎসব এটি। আর বাংলাদেশের মধ্যে এটিই সবথেকে বড় কাঁঠাল উৎসব। যে উৎসবে সবাই অংশগ্রহণ করতে পারবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’