বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৯০ লিটার মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ৯০ লিটার মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ লিটার দেশীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার চান্দু মণ্ডলের ছেলে চান আলী (৪৫) ও চুয়াডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ড সদর হাসপাতাল এলাকার শ্রী রাম লাল ঝাড়ুদারের ছেলে শ্রী জয় লাল ঝাড়ুদার (৫৪)। জানা যায়, গতকাল সকালে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কানাপুকুর মোড়স্থ এলাকায় কতিপয় ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি কানাপুকুর মোড়স্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক ব্যবসায়ী চান আলী ও শ্রী জয় লাল ঝাড়ুদারকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছে থাকা ৯টি জারিকেনে বহনকৃত ৯০ লিটার দেশীয় তৈরি মদ, ১টি মোবাইল ও ২টি সিমকার্ডসহ উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’