চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
- আপলোড তারিখঃ
৩০-০৬-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফয়জুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটকের পর কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৪ শ গ্রাম গাঁজাসহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া। সাজাপ্রাপ্ত ফয়জুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া নওদাপাড়া গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে ফয়জুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করে।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফয়জুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স