বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২২ ইং
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ডাউকি ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর জব্বার বাবলুর বাসভবনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও ডাউকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর জব্বার বাবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাগরিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুল হক মাস্টার ও  সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু। ডাউকি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল সিরাজী সালামের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা হায়দার আলী, আমির মেম্বার, শহিদুল ইসলাম, সরোয়ার, আজম আলী, শাফায়েত, গফুর মোল্লা, আজিজুল হক, সিদ্দিকুর রহমান, মতিয়ার, আবু জাফর, লাল খাঁ, রুবেল, শামিম, নাহিদ, ইসলাম, হান্নান, রুবেল, মণ্টু, হিয়া খান, জামসেদ মণ্ডল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’