বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান
সমীকরণ প্রতিবেদন: তামাক চাষেও ক্ষতি, ব্যবহারেও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। ফলে তামাকবিরোধী গণজাগরণ গড়ে তুলে তামাকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান উপরোক্ত আহ্বান জানিয়ে বলেছেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল কাজে আগ্রহী করে  প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক হওয়া প্রয়োজন। শিশু-কিশোরদের কৌতুহলি মনকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতি উপকৃত হবে। ছোট গল্প, বাইপড়া, কবিতা লেখাসহ এ ধরণের সৃজনশীল কাজে মনোনিবেশ করতে পারলে আজকের শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। বিশে^ আমরা সুশৃঙ্খল জাতি হিসেবে মর্যদার আসনে অধিষ্ঠিত হবে।’ গতকাল সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, ‘পাবলিক প্লেসে ধুমপান বিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে। সরকারের নির্দেশনায় সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন ও অভিযানের ফলে গণপরিবহনসহ পাবলিক প্লেসে প্রকাশ্যে ধুমপানের মাত্রা বহুলাংশে হ্রাস পেয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতার আলো ছড়িয়ে সৃজনশীল কাজে আগ্রহী করে তোলার জন্য শিক্ষকমণ্ডলীকে বেশি বেশি কর্তব্যপরায়ণ হওয়া প্রয়োজন। কৃষি সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করতে হবে। তামাক চাষে আর্থিক লাভবান হলেও চাষী নিজেরও স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ে। জমিও হারায় উর্বরতা।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ উপস্থাপিত প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। অনুষ্ঠানের সভাপতি দেশে প্রচালিত ধুমপান বিরোধী আইনসহ তামাকজাত দ্রব্য ব্যবহারে কতটা ভয়াবহ ক্ষতি হয় এবং হচ্ছে তার তথ্য চিত্রসহ বিস্তারিত তুলে ধরেন। অভিমত ব্যক্ত করেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি, ব্র্যাক’র চুয়াডাঙ্গা জেলা ম্যানেজার ফারুক আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে এনজিও, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধানসহ বেশকিছু পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’