বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২২ ইং
জীবননগরে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে সভা অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগরে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আলেম-ওলামাদের করণীয়বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলা পরিষদের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন জীবননগর শাখা এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জীবননগর উপেজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘সমাজ থেকে অপরাধ নির্মূলে আলেম-ওলামাদের ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদের কুফল নিয়ে আলোচনা করতে হবে। সবাই মিলে প্রচেষ্টা করলে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব।’ অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মো. আব্দুল হাকিম।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’