কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মনির উদ্দীন বিশ্বাস
- আপলোড তারিখঃ
২৮-০৬-২০২২
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি হলেন মনির উদ্দীন বিশ্বাস। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২২-২০২৪ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হলেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনির উদ্দীন বিশ্বাসকে সভাপতি নির্বাচিত করা হয়।
অপরদিকে নাটুদহের তালসারি মাধ্যমিক বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসানুজ্জামান বিশ্বাস পিণ্টুকে সভাপতি নির্বাচিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাফিজুল ইসলাম।
কমেন্ট বক্স