বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন
- আপলোড তারিখঃ
২৮-০৬-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে বিরাজমান দুর্নীতি-লুণ্ঠন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও গ্রাম-শহরের নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু।
তিনি বলেন, আজকের এই মানববন্ধনের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে গর্ববোধ করছি একজন বাঙালি হিসেবে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনের মাধ্যমে প্রমাণ হলো বাঙালি এবং বাংলাদেশ সকল প্রতিকূলতাকে জয় করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। কিন্তু দেশের সর্বত্র দুর্নীতি, লুণ্ঠন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গ্রাম ও শহরের নিম্নবিত্ত মানুষের আজ দিশাহারা অবস্থা। অর্ধাহারে-অনাহারে তাদের দিন যাপিত হচ্ছে। এবারের বাজেটে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বহাল রেখে অর্থ পাচারকারীদের পাচারের অর্থ ফেরত আনার সুবিধা দিয়ে ধনী এবং উচ্চবিত্তদের বাজেটের সুবিধা দান করা হয়েছে। কিন্তু গরীবের ১০ টাকা কেজি চালকে ১৫ টাকা কেজিতে উন্নীত করা হয়েছে। আগামী ৩০ তারিখ সংসদ পাশ করবে। বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আজকের মানববন্ধনে আমাদের জোর দাবি, ১৫ টাকার পরিবর্তে ১০ টাকায় চাল গরীবদের বিতরণের সুবিধা বহাল রেখে গ্রাম-শহরের নিম্নবিত্ত মানুষের জীবনমান সহজ করার জন্য অতিসত্ত্বর পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার জোর দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, সদর উপজেলা সভাপতি হামিদুর হক মুক্তি, রেজাউল ইসলাম ডিটু, হারুন অর রশিদ, মো. মন্টু মিয়া, মিলন মল্লিক, আলমগীর রহমান ও তারিকুর রহমান।
কমেন্ট বক্স