বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর দিনব্যাপী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২২ ইং
জীবননগর দিনব্যাপী কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পেরে আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সালাউদ্দীন কাজলের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রশিক্ষণ দেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা আফরিন রহমান। প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জামিল আখতার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. লুৎফর রহমান প্রমুখ।  


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’