চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৬-০৬-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষ প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বিপিএম-সেবা। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক। এসময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহনকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এ সাপ্তাহিক মাস্টার প্যারেডে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস, সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলার সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।
কমেন্ট বক্স