বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় লোকমোর্চার দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গায় লোকমোর্চার দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সদস্যদের দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ওয়েভ ট্রেনিং সেন্টারের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সামাজিক সুরক্ষা কর্মসূচি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিকদের দাবি উত্থাপন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন। প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লোকমোর্চার সহসভাপতি তানজিলা মিলি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভপতি ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি। এসময় আরও বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবর, জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ ও আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সভাপতি এম এ সবেদ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার যুগ্ম সম্পাদক শেফালী খাতুন, সহসভাপতি নাসীর আহাদ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আহাদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক জুলিয়াছ আহমেদ, নির্বাহী সদস্য সুমিতা, উম্মে হাবীবা, বিপুল আশরাফ, জামান আক্তার, লোকমোর্চার সচিব কানিজ সুলতানা প্রমুখ। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় লোকমোর্চার প্রশিক্ষক হিসেবে ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী নির্মল দাস ও উপ-সমন্বয়কারী আনিসুর রহমান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’