রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে প্রতীকী পদ্মা সেতু দেখতে উৎসুক মানুষের ভীড়

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২২ ইং
ঝিনাইদহে প্রতীকী পদ্মা সেতু দেখতে উৎসুক মানুষের ভীড়
ঝিনাইদহ অফিস: স্বপ্নের পদ্মা সেতুর আদলে ঝিনাইদহে তৈরি করা হয়েছে প্রতীকী পদ্মা সেতু। মূল সেতুর উদ্বোধন উপলক্ষে শহরের পায়রা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টুর উদ্যোগে প্রতীকী এই সেতু নির্মাণ করা হয়। এটি নির্মাণে সহযোগিতা করেছে চারু ইভেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন’র চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নেতা সাগর হোসেন সোহাগ। অবিকল পদ্মা সেতুর আদলে নির্মিত এই সেতু নজর কেড়েছে ঝিনাইদবাসীর। উৎসুক জনতা শহরে এসে ক্যামেরাবন্দি করছেন, তুলছেন সেলফি। নিজের শহরে অবিকল পদ্মা সেতু দেখতে পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষগুলো। পায়রা চত্বরে পাশে বসে কাজ করা চর্মকার প্রেম দাস বলেন, ‘আমার তো আর সাধ্য নেই টাকা খরচ করে মাওয়া গিয়ে সেতু দেখার। আমার সামনেই তো এখন পদ্মা সেতু দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে।’ কলেজছাত্র রিফাত হোসেন বলেন, ‘ঝিনাইদহে প্রতীকী পদ্মা সেতু দেখতে পাচ্ছি। অবিকল সেতু তৈরি করা হয়েছে শুনে বন্ধুদের সাথে দেখতে এসেছি। আমার সাথে মনে হচ্ছে আমি পদ্মা সেতুর পাশেই আছি। খুবই ভালো লাগছে। একদম একই রকম দেখতে।’ ছাত্রলীগ নেতা অমীয় মজুমদার অপু বলেন, জেলার অনেকে এখানে এসে সেতু দেখছেন। মানুষের মাঝে এক ধরণের উৎসাহ বিরাজ করছে। সেতুর মতো অবিকল যেহেতু তাই অনেকেই খুশি। প্রতীকী সেতু নির্মাতা সাগর হোসেন সোহাগ বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু প্রতীকী সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। আমরা চেষ্টা করেছি মূল সেতুর আদলে তৈরি করতে। মানুষ যেন এখানে এসে বুঝতে পারে পদ্মা সেতু কেমন। জেলাবাসীকে দেখানোর জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি।’ উদ্যোক্তা ও জেলা আওয়ামী লীগের সম্পাদক সাইদুল করিম মিণ্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করে দেখান। তার উদাহরণ পদ্মা সেতু। শত প্রতিকূলতা, বাধা-বিপত্তি, বিশ্বব্যাংকের ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তাঁর বাবার মতো আপসহীন, অটল ও অবিচল। কোনো চাপের কাছে তিনি মাথানত করেননি সেদিন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক