বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২২ ইং
জীবননগরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে আব্দুল লতিফ (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার মেদিনীপুর গোরস্থান পাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল লতিফ একই এলাকার মৃত নিজাম গাড়ীর ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে আব্দুল লতিফের বাড়িতে অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। নিয়মিত মামলাসহ আব্দুল লতিফকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’