বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর ধানখোলা ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২২ ইং
গাংনীর ধানখোলা ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন (খ) শাখা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ধানখোলা ইউনিয়নের চিৎলা ফার্ম সংলগ্ন এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ধানখোলা ইউনিয়ন কৃষক লীগ (খ) শাখার আহ্বায়ক ফরিদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ ও গাংনী উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব আব্দুস সাত্তার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন গাংনী পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিণ্টু, ধানখােলা ইউনিয়ন কৃষক লীগ (খ) শাখার যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হারুন-অর রশীদ, আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামসহ কৃষক লীগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। সম্মেলনে ধানখোলা ইউনিয়ন (খ) শাখা কৃষক লীগের সভাপতি হিসেবে শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম হোসেনকে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’