চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের প্রার্থীদের মনোনয়ন জমা
- আপলোড তারিখঃ
২৫-০৬-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ কার্যদিবস ছিল গতকাল। এদিন বিএনপির নেতা-কর্মীরা উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে তাঁদের মনোনয়ন জমা দেন।
গতকাল মনোনয়নপত্র জমা দেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বিএনপির সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ও ইকরামুল হক, সিনিয়র সহসভাপতি পদে প্রফেসর আতিয়ার রহমান ও এম আর মুকুল, সাধারণ সম্পাদক পদে মো. মনিরুজ্জামান লিপটন ও নূর নবী সামদানি, যুগ্ম সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. মহাবুল হক ও মো. মোমিনুর রহমান। এবং চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি পদে রাফাতুল্লা মহলদার, সাধারণ সম্পাদক পদে মো. মাহামুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত ও সাংগঠনিক সম্পাদক পদে সোহেল আহমেদ মালিক সুজন।
প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র জমা নেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, নির্বাচন কমিশনার অ্যাড. খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) ও অ্যাড. আসাদুজ্জামান মিল্টন। আজ চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের মনোনয়ন প্রাথীদের বৈধ তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৬ জুন আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও ২ জুলাই চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হবে।
কমেন্ট বক্স