রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৪-০৬-২০২২ ইং
দামুড়হুদায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী মাদক ব্যবসায়ী শিউলী খাতুন (২৬) মিরপুর থানার পোড়াদাহ উত্তর কাঠদাহ গ্রামের জিয়ার হোসেনের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডের হাবিবুর রহমানের ফলের দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই রাজিব ও এসআই শামীমা খাতুন গোপন  সংবাদের ভিত্তিতে দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে মিরপুর থানার পোড়াদাহ উত্তর কাঠদাহ গ্রামের জিয়ার হোসেনের স্ত্রী শিউলী খাতুনকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশী করে ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক