বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২২ ইং
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গায় রুপা খাতুন (২৮) নামে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তারই স্বামীর বিরুদ্ধে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রুপা খাতুন আলমডাঙ্গা উপজেলার ঘোলদাঁড়ি গ্রামের আকমল হোসেন সুজনের স্ত্রী। আহত রুপা খাতুন অভিযোগ করে বলেন, ‘চার বছর পূর্বে আমাদের বিবাহ হয়। এরপর থেকেই যৌতুকের দাবিতে আমাকে নির্যাতন করত স্বামী সুমন। নিজের টাকায় তাকে একটি মোটরসাইকেলও কিনে দিয়েছি আমরা। গত পরশু বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গা সদর থানার সামনে থেকে একটি ইজিবাইকে আমাকে ডেকে উঠিয়ে নেয়। এসময় ইজিবাইকে থাকা আমার স্বামীর বোনাই শাহীন আমাকে মুখ চেপে ধরলে আমি অজ্ঞান হয়ে যায়। কোথাই নিয়ে গিয়েছিল আমিও জানি না। গতকাল সকালে আমার স্বামীসহ তার দুই ভাই মণ্টু, সজিব ডিভোর্স পেপারে সই করতে বলে। আমি রাজি না হওয়ায় দিনভর আমাকে বেধড়ক মারধর করে। বিকেলে আমাকে একটি বাসে ফেলে রেখে যায়। পরে বাসের হেলপার আমাকে নিয়ে গাড়িতে তুলে দেয়। অন্তঃসন্তা হওয়ায় আমি অসুস্থ হয়ে পড়ি। পরে এক ব্যক্তি আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।’ তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা শহরের আব্দুল্লাহ সিটিতে আমার নিজস্ব টেইলার্সের দোকান ছিল। বেশ কিছুদিন আগে আমাকে ফুঁসলিয়ে তিন লাখ টাকা দিয়ে দোকানের পজিশন বিক্রি করি। সেই টাকা আমার স্বামী নিয়ে নিয়েছে।’ উদ্ধারকারি ব্যক্তি বলেন, ‘অচেতন অবস্থায় ঝিনাইদহ বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। কী ঘটেছে আমি জানি না।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘আমরা রুপার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, স্বামীর বিরুদ্ধ স্ত্রীর নির্যাতনের খবর শুনতে পেয়েছেন তিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা নেওয়া হবে বলে জানান তিনি।  


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’