বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কর্মচারীদের আনুষ্ঠানিক বিদায় জানালেন ডিসি আমিনুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২২ ইং
কর্মচারীদের আনুষ্ঠানিক বিদায় জানালেন ডিসি আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়ে প্রশাসনের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল বুধবার এ ব্যতিক্রমী আয়োজন করেন তিনি। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এসময় বিদায়ী কর্মচারীদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়। বিদায়ী অতিথি হিসেবে কর্মজীবন শেষ করলেন কানুনগো আব্দুস সামাদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফেরদৌস করিম, জারিকারক ইসলাম উদ্দীন, জারিকারক আবু হানিফ, আসলাম উদ্দীন, অফিস সহায়ক মমতাজ বেগম, অফিস সহায়ক তাইজেল আলী ও সার্কিট হাউজের বেয়ারার জাহান আলী। বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’