রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে দুদকের বৃত্তি প্রদান

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২২ ইং
ঝিনাইদহে সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে দুদকের বৃত্তি প্রদান
ঝিনাইদহন অফিস: ঝিনাইদহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে যশোর দুর্নীতি দমন কমিশন। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, দুদক যশোর’র উপ-পরিচালক আল আমিন, উপ-সহকারী পরিচালক শেখর কুমার রায়, ঝিনাইদহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, দুপ্রক’র সহসভাপতি আমিনুর রহমান টুকুসহ অন্যান্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক