বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এটিএন বাংলার সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার নবুয়াত রহমান

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এটিএন বাংলার সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার নবুয়াত রহমান
সমীকরণ প্রতিবেদন: বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা’র সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার নবুয়াত রহমান বলেছেন, ‘চুয়াডাঙ্গা চমৎকার জনপদ। চুয়াডাঙ্গার মানুষের আতিথিয়েতায় আমি মুগ্ধ।’ গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময়কালে এ অভিমত ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রথমবারের জন্য চুয়াডাঙ্গা সফরে এসে সকলকে খুব আপন মনে হচ্ছে। বিশেষ করে সাংবাদিকমহল হৃদয় কেড়েছে। মন ভরে গেছে ড. এ আর মালিকের পৈত্রিক গ্রাম দামুড়হুদার ইব্রাহিমপুরসহ মেহেরুন নেছা পার্কসংলগ্ন বিশাল বনায়ন দেখে। যা পরিবেশের ভারসম্য রক্ষায় অনন্য অবদান রাখছে।’ ন্যাপ গ্রুপের চেয়ারম্যান চুয়াডাঙ্গার কৃতী সন্তান ড. এ আর মালিকের কন্যা আদিনা মালিক বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারের ব্যক্তিগত পর্যায়ে সারা দেশের মধ্যে ‘চ’ গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাঁর বনায়নসহ বিস্তারিত কর্মযজ্ঞ নিয়ে প্রামাণ্য চিত্রধারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ চিত্রধারণের জন্যই এটিএন বাংলার সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার নবুয়াত রহমান দুজন সফরসঙ্গী সাথে নিয়ে গতকাল রোববার চুয়াডাঙ্গা এসেছেন। সকাল থেকে তিনি চিত্রধারণের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সহযোগিতায় রয়েছেন ড. এ আর মালিকের প্রতিনিধি রবিউল হোসেন সুকলাল। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আমন্ত্রণে গতকাল সন্ধ্যায় নবুয়াত রহমান প্রেসক্লাব মিলনায়তনে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারি রাজীব হাসান কচি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ। নবুয়াত রহমানের চুয়াডাঙ্গা সফর ও ড. এ আর মালিকের কন্যার বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রবিউল হোসেন সুকলাল। অনুষ্ঠান প্রাণবন্ত উপস্থাপন করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ইসলাম রকিব। নবুয়াত রহমান তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রেসক্লাব সদস্যদের সাথে খোলামেলা আলোচনায় মিলিত হন। আয়োজনের সভাপতি সরদার আল আমিন বলেন, ‘ড. এ আর মালিক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের একজন দাতা সদস্যই শুধু নন, তিনি সাংবাদিকদের অকৃত্তিম বন্ধু। তাঁর কন্যার জাতীয় পুরস্কার অর্জনের খবর আমাদের আন্দোলিত করেছে। তাঁকে নিয়ে প্রতিবেদন প্রণয়নের জন্য নবুয়াত রহমানের মতো একজন গুণী মানুষকে আমরা পাশে পেয়ে খুবই খুশি। আমরা সবসময় নবুয়াত রহমানকে পাশে পেতে চাই। চুয়াডাঙ্গার উন্নয়নে তিনি অবদান রাখলে আমরা কৃতজ্ঞ থাকব।’ নবুয়াত রহমান তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজও কিছু স্থান পরিদর্শনের পাশাপাশি চিত্রধারণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’