বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন রেলমন্ত্রণালয়ের উপ-সচিব

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২২ ইং
আজ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন রেলমন্ত্রণালয়ের উপ-সচিব
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রণালয়ের উপ-সচিব তৌফিক ইমাম মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সংস্কার, প্লাটফর্ম বর্ধিতকরণ ও সৌন্দর্যবর্ধন কাজের পরিদর্শন করবেন আজ রোববার। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দায়িক্তপ্রাপ্ত সহকারী প্রৌকৌশলী (ইএন) হাবিবুর রহমান। তিনি জানান, গতকাল শনিবার রাত ৮টায় বাংলাদেশ রেলওয়ের গ্যাংকার যোগে উপ-সচিব মহোদয় চুয়াডাঙ্গায় পোঁছান। রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে অবস্থান করবেন এবং আজ রোববার সকালে চুয়াডাঙ্গা রেলওয়ের কাজ পরিদর্শন করবেন। বাংলাদেশ রেলওয়ের নিয়মিত সফরে তিনি চুয়াডাঙ্গাসহ পোড়াদহ, কোর্টচাঁদপুর, যশোর ও খুলনা স্টেশনের কাজ পরিদর্শন করবেন। উপ-সচিবের সফর সঙ্গী হিসেবে সাথে রয়েছেন প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’