বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২২ ইং
দর্শনায় জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় মানববন্ধন
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় কৃষি জমি অধিগ্রহণের এক বছর পেরিয়ে গেলেও উপজেলার তিন গ্রামের জমির মালিকরা টাকা বুঝে পাননি। গতকাল শনিবার বেলা ১২টার দিকে দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে নিজ নিজ জমিতে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন জমির মালিকগণ। দর্শনা পরানপুর গ্রামের জমির মালিক মহসিন আলি, রবজেল মণ্ডলসহ বেশ কয়েকজন মানববন্ধনে বলেন, গত বছর ২০২১ সালের জুন মাসের দিকে সরকারি কাজে ব্যবহৃত হবে বলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষে দুধপাতিলা, লোকনাথপুর ও পরানপুর গ্রামের ৩০ জন জমির মালিকের প্রায় ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়। পরে ওই জমিতে ওজন নিয়ন্ত্রক মাপক যন্ত্র বসানোর জন্য মাটি ভরাট করা হয়। সে সময় প্রতি বিঘা জমির মূল্য সাড়ে ১৬ লাখ টাকা নির্ধারণ করার পর মাত্র ৮/১০ জন জমির মালিককে চেকের মাধ্যমে টাকা দিলেও বাকি জমির মালিকরা গত এক বছরেও টাকা বা চেক পাননি। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার(ইএনও) সানজিদা বেগম জানান, গত এক বছরে কেনো টাকা পাওয়া যায়নি। এ ব্যাপারে আজই খোঁজখবর নেয়া হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’