বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফারিয়ার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২২ ইং
দামুড়হুদায় ফারিয়ার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর উদ্যোগে কসমিক ফার্মার প্রতিনিধি মধুর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কোমরপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দামুড়হুদা ফারিয়ার সভাপতি, দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও ইউরো ফার্মা কোম্পানির প্রতিনিধি মোজাম্মেল শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক রবিউল ইসলাম। দোয়া পরিচালনা করেন আরামডাঙ্গা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ফারিয়ার সহসভাপতি ও ওপসোনিন কোম্পানির প্রতিনিধি ফিরোজ আহাম্মদ, সাধারণ সম্পাদক ও হেলথকেয়ার কোম্পানির প্রতিনিধি শহিদুল ইসলাম, সিনা কোম্পানির ডালিম, বেনহাম কোম্পানির সাইদ, এসকেএফ কোম্পানির নয়ন, একমি কোম্পানির গৌতম, পপুলার কোম্পানির আবুবক্কর, এরিস্ট ফার্মা কোম্পানির আব্দুস সাত্তার, ইউনিমেড ইউনিহেলথ কোম্পানির আসাদ, স্কয়ার কোম্পানির সোহাগ, ইনসেপ্টা কোম্পানির এমরান, রেনেটা কোম্পানির আসিক, গ্লোব কোম্পানির তৈফিক, বেক্সিমকো কোম্পানির তাপন, এশিয়াটিক কোম্পানির ডাবলু, পেট্টুন কোম্পানির রাজু আহাম্মদ, আয়ুর্বেদিক কোম্পানির সহদর মিঠুন আহাম্মেদ, বেনহাম কোম্পানির জিয়াউর রহমানসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’