বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাছ ধরতে পুকুরে নেমে শিশুর মৃত্যু!

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২২ ইং
মাছ ধরতে পুকুরে নেমে শিশুর মৃত্যু!
প্রতিবেদক, হিজলগাড়ী: পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে সিয়াম হোসেন নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সিয়াম ছোটশলুয়া গ্রামের সমির হোসেনের ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের পূর্বপাড়ার সমির হোসেনের ছেলে সিয়াম হোসেন (৭) বাড়ির সামনের একটি পুকুরে মাছ ধরতে নেমে নিখোঁজ হয়। বাড়ির লোকজনসহ স্থানীয়রা প্রায় আধাঘণ্টা খোজার পর শিশু সিয়ামকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসমিন আফরিন জ্যোতি পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুকুরে মাছ ধরতে নেমে শিশু সিয়ামের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছালে গ্রামজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। গতকাল বাদ এশা জানাযা নামাজ শেষে গ্রামের কবরস্থানে শিশুটিকে দাফন হয় হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’