রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশে বক্তারা

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২২ ইং
ঝিনাইদহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশে বক্তারা
ঝিনাইদহ অফিস: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে বার ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিল শেষে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. দবির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ অ্যাড. মশিয়ূর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মশিয়ূর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্র আখ্যা দিয়ে বলেন, হাসিনা সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলে আজ গণতন্ত্র চার দেয়ালে বন্দী রাখা হয়েছে। তিনি বলেন, দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি ছাড়া বিএনপি আন্দোলন-সংগ্রাম থেকে পিছু হটবে না। তিনি বলেন, এই ভোট চোর সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চাই না। তারা উন্নয়নের বড় বড় বুলি আওড়িয়ে দেশের টাকা বিদেশে পাচার করছে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাড. একরামুল আলম, বারের সভাপতি অ্যাড. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জামান লাকি, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. জাকারিয়া মিলন, যুগ্ম সম্পাদক অ্যাড. রিয়াজুল ইসলাম, অ্যাড. এএসএম রফিকুল হাসান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলীম, বিএনপি নেতা অ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, অ্যাড. আকিদুল ইসলাম, অ্যাড. রাশিদুল হাসান জাহাঙ্গীর, অ্যাড. জাহাঙ্গীর কবীর আব্দুল হাই প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক