বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ১৪ জন আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২২ ইং
ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ১৪ জন আটক
ঝিনাইদহ অফিস: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর ও মকরধ্বজপুর গ্রাম থেকে নারী ও শিশুসহ ১৪ জনকে আটক করেছে বিজিবি। বিনা পাসপোর্টে এসব বাংলাদেশী নাগরিক ভারতে প্রবেশ করছিল। গতকাল বুধবার বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত মঙ্গলবার রাতে ভারতে প্রবেশের জন্য মহেশপুর উপজেলার  গোপালপুর গ্রামের মাঠে একজন দালালসহ ৮ জন জড়ো হয়। বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে দুইজন পুরুষ, ৫ জন নারী ও একজন শিশু রয়েছে। অন্যদিকে একই দিন মহেশপুরের মকরধ্বজপুর গ্রামের মাঠে চার জন পুরুষ, একজন নারী ও এক শিশু অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাঁদেরকেও আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। ঘটনার সময় পারাপার কাজে নিয়োজিত দালাল মহেশপুর উপজেলার হাটযাদবপুর গ্রামের মোশাররফ তরফদারের ছেলে মো. তৌফিককে (২৫) আটক করে বিজিবি। আটককৃত বাংলাদেশীদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’