চুয়াডাঙ্গায় মোটরসাইকলের ধাক্কায় নিহত যুবকের পরিচয় মিলেছে
- আপলোড তারিখঃ
১৬-০৬-২০২২
ইং
নিজম্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে মোটরসাইকেলের ধাক্কায় নিহত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি সদর উপজেলার যুগিরহুদা গ্রামের আবু বক্করের ছেলে সজিব আহম্মেদ (২২)। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইলে সড়কে একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রফিকুল ইসলামসহ (৩০) সজিব গুরুতর জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক পরীক্ষ-নিরীক্ষা করে সজিব আহম্মেদকে মৃত ঘোষণা করেন ও তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন মোটরসাইকেলের চালক রফিকুল ইসলামকে।
এদিকে, ঘটনার দিনে রাতে নিহত সজিবের পরিচয় পাওয়া না যাওয়ায় অজ্ঞাত পরিচয়ে তাঁর মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়। গতকাল সকালে পরিবারের সদস্যরা সজিব আহম্মেদের মৃত্যুর খবরে পেয়ে সদর হাসপতালে ছুটে আসেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, সকালে পরিবারের সদস্যরা অজ্ঞাত যুবকের লাশটিকে তাঁদের ছেলে সজিব আহম্মেদ বলে শনাক্ত করে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স