রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকসহ আটক দুজনের জেল-জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকসহ আটক দুজনের জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজা ও অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়া। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি দক্ষিণ গোরস্থান পাড়ার মৃত বাবু মিয়ার ছেলে পলাশ (২৪) এবং সদর উপজেলার ডিঙ্গেদহ মানিকদিহি হাটখোলা বাজারের মৃত আসির উদ্দিনের ছেলে আশরাফুল আলী (৫৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল চারটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের পলাশের বাড়িতে অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করেন। একই অভিযানিক টিম বিকেল ৫টার দিকে ডিঙ্গেদহের হাটখোলা বাজারের আশরাফ আলীর বাড়িতে অভিযান চালিয়ে দেড় লিটার অ্যালকোহলসহ তাঁকে আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন সোবহান আলী।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক