জীবননগরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৫-০৬-২০২২
ইং
জীবননগর অফিস: ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ স্লোগানে জীবননগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর থানা পুলিশের আয়োজনে মনোহরপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারব হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেল জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, পুলিশ ইন্সপেক্টর মারুফ হোসেন, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল, সাংবাদিক আকিমুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, আলতাফ হোসেন, শহিদুল ইসলাম, আ. আজিজ, ইউপি সদস্য চামেলী খাতুন, মনোহরপুর ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জাহাঙ্গীর আলম ও হাসান। সভায় বাল্যবিবাহ ও মাদক নিয়ন্ত্রণে সচেতনতামূলক বিস্তরাতি আলোচনা করা হয়।
কমেন্ট বক্স