রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০২২ ইং
গাংনীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকার প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের ৭ম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে ক্লাসের শিক্ষক আলফাজ উদ্দিন পড়া না হওয়ার কারণে বেতের লাঠি দিয়ে মারপিট করে ওই শিক্ষার্থীকে। আহত ছাত্র আবির হাসানকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রের বাবা আল-ফারুক জানান, গতকাল মঙ্গলবার সকালে গাংনী প্রি-ক্যাডেট স্কুলে গেলে ক্লাস শিক্ষক আলফাজ উদ্দিন পড়া না হওয়ার কারণে তাকে লাঠি দিয়ে মারপিট করে। স্কুল ছুটির পর বাড়িতে এসে তাঁর ছেলে কান্নায় ভেঙে পড়ে। এসময় তার ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে গাংনী হাসপাতালে নিয়ে যান। শিক্ষক তাঁর ছেলেকে বিনা কারণে মারধর করেছ। এ ঘটনায় তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গাংনী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষক আলফাজ উদ্দিন বেত দিয়ে হাতে মারার বিষয়টি স্বীকার করে বলেন, ‘ক্লাস চলাকালীন সময়ে ছাত্র আবির হাসান হাসাহাসি  করেছে। তাকে নিষেধ করলে আমাকে গালাগালি করার কারণে সামান্য শাসন করেছি। হাতে বেত দিয়ে তিনটা আঘাত করা হয়েছে। এর বেশি কিছু না।’ এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ছাত্রের বাবা শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক