বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাদ্রাসা, এতিমখানা ও পথশিশু স্কুলের শিক্ষার্থীদের মাঝে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-০৬-২০২২ ইং
মাদ্রাসা, এতিমখানা ও পথশিশু স্কুলের শিক্ষার্থীদের মাঝে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ
সমীকরণ প্রতিবেদন: তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা, এতিমখানা ও পথশিশু স্কুলের শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল আম এবং কাঁঠাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী জেলা সরকারি শিশু পরিবার ও পথশিশু প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের খাবারের জন্য প্রায় ২০ মণ পাঁকা আম এবং ৫০টি কাঁঠাল প্রদান করা হয়। সরকারি শিশু পরিবারে মৌসুমী ফল বিতরণকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক রোমানা পারভীন, পথশিশু প্রতিবন্ধী স্কুলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক জাহানারা খাতুন, সরিষাডাঙ্গা রোমেলা খাতুন রহমানিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে ফল বিতরণকালে উপস্থিত ছিলেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার এছাড়া, বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ফল বিতরণকালে স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যসহ শিক্ষকগণ। চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার, পথশিশু বিদ্যালয়সহ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ফল বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’