বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২২ ইং
চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে হাত বাড়িয়ে ছবি তোলায় সময় সিগন্যালে হাত আটকে রোহান (১৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় অজ্ঞাত পরিচয়ে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাত আটটার দিকে ওই যুবকের মোবাইল ফোন থেকে তাঁর পিতার মোবাইল নম্বর পাওয়া যায়। খবর পেয়ে রাত নয়টার দিকে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এলে রোহানের পরিচয় নিশ্চিত হয়। জখম রোহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের পশ্চিমপাড়ার রায়হান হোসেনের ছেলে ও উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ভকেশনাল সেকশনের নবম শ্রেণির ছাত্র। জানা যায়, গতকাল বিকেলে চারটার দিকে উথলী রেলস্টেশন থেকে চুয়াডাঙ্গামুখী মহানন্দ লোকাল ট্রেনে চড়ে রোহান। বিকেলে ট্রেনটি চুয়াডাঙ্গা পৌঁছালে সেখানেয় নেমে পড়েন রোহান। বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী গোয়ালন্দ মেইল ট্রেনে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গেলে রোহান ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে হাত বাড়িয়ে সেলফি তোলার সময় একটি সিগন্যালের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ট্রেন থেকে ছিটকে পড়েন। এসময় তাঁর মাথা ও বাম পায়ে আঘাত লাগলে গুরুতর জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় রোহানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা পঙ্গু হাপসাতালে নেওয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহান রুমি বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটার পরে স্থানীয় ব্যক্তিরা অজ্ঞাত এক যুবককে জরুরি বিভাগে নেয়। এসময় জানতে পারি সে ট্রেন থেকে পড়ে যেয়ে রক্তাক্ত জখম হয়। তার বাম পায়ের পাতার বেশিরভাগ অংশ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়াও মাথায় গুরুতর আঘাত পাওয়ায় দুই কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যতদ্রুত সম্ভব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’ এদিকে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিচ্ছিল পরিবার। পথের মধ্যে রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলার হাটগোপালপুর নামক স্থানে তাঁর অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রোহানের চাচা সবেদ আলী এ তথ্য নিশ্চিত করেন। পরে ওই অ্যাম্বুলেন্সযোগেই পরিবারের সদস্যরা রোহানের লাশ নিয়ে বাড়ি ফেরেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’