বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী লিটন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে কালীগঞ্জ উপজেলার নিমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিটন উপজেলার কাপাশহাটিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান জানান, হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে গত ৭ জুন তারিখে একটি আলমসাধু চুরির অভিযোগ এনে কতিপয় ব্যক্তি আশান আলীকে কাপাশহাটিয়া আরশাদ আলী কলেজের মাঠে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৮ জনকে আসামী করে হরিণাকুণ্ডু থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। সেই থেকেই দায়েরকৃত মামলার আসামীরা পলাতক ছিল। এই মামলার পলাতক প্রধান আসামী লিটন হোসেন কালীগঞ্জ উপজেলার নিমতলা বাজারে অবস্থান করছে এমন তথ্য আসে র‌্যাবের কাছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’