বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পরিবহন শ্রমিকদের মাঝে ৪০ লাখ টাকা বিতরণ

  • আপলোড তারিখঃ ১১-০৬-২০২২ ইং
ঝিনাইদহে পরিবহন শ্রমিকদের মাঝে ৪০ লাখ টাকা বিতরণ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ৪৯ জন মৃত ও অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিকদের আর্থিক সহযোগিতা প্রদাণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের হামদহ এলাকায় জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে এককালীন এ সহযোগিতা প্রদাণ করা হয়। সংগঠনের সভাপতি দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। সংগঠনটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাপপুর হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, কুষ্টিয়া আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক জহিরুল হোসেন। সহযোগিতা প্রদাণের পুর্বে আগত পরিবহণ শ্রমিকদের সড়কে শৃঙ্খলার সাথে চলাচল করার আহ্বান জানান বক্তারা। পরে সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে মৃত ৪১ জন ও ৮ জন অবসরপ্রাপ্ত পরিবহণ শ্রমিককে ৪০ লাখ টাকা নগদ সহযোগিতা প্রদাণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’